পদ ছাড়লেন গাভাই, নতুন প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পদ ছাড়লেন গাভাই, নতুন প্রধান বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

 


ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁর উত্তরসূরি বিচারপতি সূর্য কান্তের জন্য সরকারি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি রেখে এক নতুন নজির স্থাপন করেন। বিচারপতি সূর্য কান্ত সোমবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন। এদিন তিনি ভারতীয় বিচার বিভাগের প্রধান হিসেবে তাঁর প্রায় ১৫ মাসের মেয়াদের সূচনা করে। সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে তাঁকে শপথ পাঠ করান।

২৩ নভেম্বর অবসর গ্রহণকারী বিচারপতি গাভাই সরকারি গাড়িতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান এবং অনুষ্ঠানের পরে তাঁর ব্যক্তিগত গাড়িতে তাঁর বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। এই ঘটনা সম্পর্কে একজন ব্যক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের পর, বিচারপতি গাভাই প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি গাড়ি থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিকল্প গাড়িতে ফিরে আসেন। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তাঁর উত্তরসূরির ব্যবহারের জন্য সরকারি গাড়িটি রেখে যান তিনি।”

বিচারপতি কান্তকে ৩০ অক্টোবর পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। প্রায় ১৫ মাস তিনি এই পদে বহাল থাকবেন। তিনি ২৪ নভেম্বর শপথ গ্রহণ করেন। ৬৫ বছর বয়সে ৯ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখে পদত্যাগ করবেন তিনিশপথগ্রহণ অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পরপরই, বিচারপতি সূর্য কান্ত তার পরিবারের প্রবীণ সদস্যদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে ভুটান, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, নেপাল এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ভুটানের প্রধান বিচারপতি লিওঁপো নরবু শেরিং; কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমে; মালয়েশিয়ার বিচারপতি তান শ্রী দাতুক নাল্লিনী পথমনাথন; মরিশাসের প্রধান বিচারপতি বিবি রেহানা মুংলি-গুলবুল; নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত; এবং শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পি পদ্মান সুরেসেনা, সহ-বিচারক এবং কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন