আচমকাই মঙ্গলবার সকাল থেকে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াত হওয়ার খবর। পরিবারের লোক সহ বলিউডের একাধিক সেলেব্রিটিকে হাসপাতালে যেতে দেখে আশঙ্কা আরও বাড়ে। কিন্তু শেষমেশ সেই খবর মিথ্যা প্রমাণিত হয়। বরং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান এই প্রবীণ অভিনেতা।
১০ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তারপরই ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবর। হাসপাতালে আসেন হেমা মালিনী, এষা দেওল, অহনা দেওল, সপুত্রক সানি দেওল ও ববি দেওল। দিল্লি থেকে আসেন অভয় দেওলও। এরপর হাসপাতালে পৌঁছন আমির খান। জানা গিয়েঠে শাহরুখ খান ও সলমন খানও হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন। বিচ ক্যান্ডি হাসপাতালে এত তারকার সমাবেশে অগ্নি স্ফুলিঙ্গে বাতাস লাগে। অনেকেই ভেবে নেন সত্যিই মনে হয় আর নেই 'শোলে' অভিনেতা। দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবর। অনেক ভক্ত শোকপ্রকাশ করতে শুরু করেন নেটদুনিয়ায়।
কিন্তু বিকেলের দিকে এষা দেওল জানান সুস্থ আছেন এই বর্ষীয়ান অভিনেতা। তারপরেও অনেকে খবর বিশ্বাস করতে পারেনি। অনেকেই ভেবেছেন ভিড় সামলাতে খবর ধামাচাপা দিতে চাইছে দেওল পরিবার। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার অবসান হল। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র। জনসংযোগ প্রতিনিধি বলেছেন, "ধর্মেন্দ্রের অবস্থা এখন স্থিতিশীল। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আরও মন্তব্য এবং আপডেট ক্রমশ হলে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। দয়া করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলকে প্রার্থনা করার এবং পরিবারের গোপনীয়তার অধিকারকে সম্মান করার জন্য অনুরোধ করছি।"
প্রসঙ্গত, গত সপ্তাহে, নিয়মিত চেকআপের জন্য তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন