আবহবিদরা অনেক আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন এ বছর স্বাভাবিকের তুলনায় তীব্র হতে পারে শীত। আশঙ্কা সত্যি হওয়ার সম্ভাবনা দেখা দিল নভেম্বরের গোড়ার দিকেই। স্বাভাবিকের চেয়ে নামল পারদ। শীতের আমেজ শুরু হল উত্তর থেকে দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। বোঝাই যাচ্ছে এই বছর সময়ের আগেই দরজায় টোকা দিচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোবসাগরে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। ফলে অবাধে প্রবেশ করছে উত্তরে পশ্চিমের ঠান্ডা হাওয়া। বঙ্গোপসাগরে আগামী এক সপ্তাহে কোনও সিস্টেম তৈরি হওয়ার পরিস্থি নেই বলেও হানিয়েছে হাওয়া অফিস। ফলে শীতের পথে বাধাও নেই। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে। স্বাভাবিকের তুলনায় এখানেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমই থাকবে।
অন্যদিকে, দিল্লি, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ, রাজস্থানে শৈত্য প্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোল্ড ডে পরিস্থিতি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশে। কেরলে ও লাক্ষাদ্বীপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন