আর বেশি অপেক্ষা করতে হবে না। ডিসেম্বরের শুরুতেই তরতরিয়ে নামবে পারদ। তার সূচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। ঠান্ডার অনুভব করতে শুরু করেচেন শহরবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এ সপ্তাহের শেষেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। বৃহস্পতিবার থেকে ক্রমশই নিম্মমুখী হবে পারদ। ক্রমশই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। এই সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে বলে খবর। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১১ ডিগ্রি পর্যন্ত। দার্জিলিংয়ে ৬ ডিগ্রিতে পৌঁছতে পারে পারদ।
ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শীত এতদিন বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তার উপর দোসর ছিল পশ্চিমী ঝঞ্ঝা। ফলে পারদ পড়তে পারেনি। কিন্তু এখন ঘূর্ণিঝড় দিতওয়া পরিণত হয়েছে নিম্নচাপে। তার ফলে গোটা দেশেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানার নতো জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সপ্তাহে পশ্চিমবঙ্গে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। রাত ও সকালের দিকে বেশ ভালোরকমই ঠান্ডা অনুভূত হবে। এই সপ্তাহের শেষেই জাঁকিয়ে ঠান্ডার মেজ অনুভব করে পারবে শহরবাসী। আবহাওয়া থাকবে শুষ্ক। এই সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই কামড় বসাতে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমেছে অনেকটাই। দার্জিলিংয়ে পারদ নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মোটের উপর এই সপ্তাহেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ স্বমহিমায় বিরাজ করতে চলেছে শীত।
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন