জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় বামেদের, শক্তি বাড়াল এবিভিপি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় বামেদের, শক্তি বাড়াল এবিভিপি

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় বামেদের, শক্তি বাড়াল এবিভিপি

নয়াদিল্লি: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে গড় ধরে রাখল বামেরা। কিছুটা হলেও শক্তি বাড়াল এবিভিপি। দীর্ঘদিনের খরা কাটিয়ে এবিভিপি জিতেছে একটি পদে। বাম গড়ে গেরুয়া শিবিরের এটি একটি বড় জয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জানা গিয়েছে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বামপন্থী প্রার্থীরা চারটি কেন্দ্রীয় প্যানেলের পদের মধ্যে তিনটিতে জিতেছে। এবিভিপি জিতেছে একটিতে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলে দেখা গিয়েছে যে, সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জিতেছে বামপন্থী প্রার্থীরা। এবিভিপি জিতেছে জয়েন্ট সেক্রেটারি পদে।

শুধু তাই নয়, সংসদের ৪২টি কাউন্সিলর আসনের মধ্যে এবিভিপি জিতেছে ২৩টিতে। যা ১৯৯৯ সালের পর ভালো ফল। গতকাল, রবিবার গভীর রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফল প্রকাশিত হয়। যাতে দেখা যায়, প্রেসিডেন্ট পদে জিতেছেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের(এআইএসএ) নীতিশ কুমার। ভাইস-প্রেসিডেন্ট পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশনের(ডিএসএফ) মনীষা এবং সাধারণ সম্পাদক পদে জিতেছেন মুনতেহা ফাতিমা(ডিএসএফ)। এবিভিপির বৈভব মীনা জিতেছেন জয়েন্ট সেক্রেটারি পদে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অশান্তির জেরে ছাত্র সংসদের নির্বাচন প্রক্রিয়া বন্ধ ছিল। গত ২৫ এপ্রিল সেই নির্বাচন হয়। যাতে ভোটের হার দাঁড়ায় ৭০ শতাংশ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভোট দিয়েছিলেন মোট প্রায় ৫,৫০০ জন পড়ুয়া। ভোটে লড়েছিল এবিভিপি, এআইএসএ, ডিএসএফ, এনএসইউআই সমর্থিত জোট। দেশের মধ্যে সবচেয়ে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় হল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। সেখানকার ছাত্র সংসদের নির্বাচনে বরাবরই দাপট দেখান বাম প্রার্থীরা। কিন্তু এবারে সেই বাম দূর্গে কিছুটা ফাটল ধরিয়ে জয় ছিনিয়ে এনেছে গেরুয়া শিবিরও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন