বহরমপুর : মুর্শিদাবাদের ডোমকলের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। মঙ্গলবার সকালে ফের শুরু হয় উদ্ধার কাজ। এনডিআরএফের জওয়ানেরা উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি রাজ্য পুলিশের থেকেও উদ্ধার কাজ শুরু করা হয়। উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত ৪টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৬। আজ এখনও পর্যন্ত তা বেড়ে দাঁড়াল ৪০। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃতদেহ সনাক্ত করা গিয়েছে। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে একটি যাত্রী বোঝাই বাস নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ দেরিতে শুরু হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে| উদ্ধার কাজ দেরিতে শুরু হওয়ায় দমকল এবং পুলিশের গাড়িতে ভাঙচূড় করে স্থানীয়রা। এই দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফরেনসিক বিভাগের তদন্তকারী আধিকারিকরা বাসটিকে পরীক্ষা করছে। আহত যাত্রীদের দাবি বাস চালকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল। সেই সময় বিপরীত দিক থেকে ট্রাক আসায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন