উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা - Aaj Bikel
উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা

উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা

Share This

কলকাতা: প্রকাশিত হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের ফলাফল৷ দীর্ঘ মামলার জট কাটিয়ে প্রায় ২২০০ শিক্ষক শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের একাংশের কাছে সুখবর নিয়ে এলেও কমিশনের বিরুদ্ধে নতুন করে ক্ষোভের আগুনে ফুঁসতে শুরু করেছে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাংশ৷ 



মামলার গেরো কাটিয়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কেন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করছে না কমিশন? প্রশ্ন সাধারণ চাকরিপ্রার্থীদের গলায়৷ দীর্ঘ লড়াই আন্দোলন করেও উচ্চ প্রাথমিকে বন্ধ নিয়োগ চালু করার দাবিতে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যেই৷

চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে   


ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে৷ শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের হলে কেন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হচ্ছে না? কেন দীর্ঘদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? মামলার জট কাটিয়ে যদি দু’হাজার ২০০ জনকে নিয়োগ করা হয়, তবে কেন উচ্চ প্রাথমিকের জট কাটাতে উদ্যোগী হচ্ছে না রাজ্য? প্রশ্ন তুলছে চাকরিপ্রার্থীদের একাংশের৷


অনুতোষ নামের এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘এটা পরিষ্কার নয়, আপার ও ওয়ার্ক ফিজিক্যাল একই কেসের আওতায় থাকার স্বত্বেও কেন আপারকে বঞ্চিত করা হল৷ তাই এবার সময় এসেছে ঝাঁপিয়ে পড়ার৷’’ সব্যসাচী চৌধুরী বলেন, ‘‘আপার নিয়ে আরও একটা আন্দোলন দরকার৷ যখন, মামলার জট থাকা স্বত্বেও শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হল, তখন কেন আপারের মেধাতালিকা প্রকাশ করা হল না?’’

টেট সংক্রান্ত সমস্ত খবর পড়ুন এই লিঙ্কে 


এর আগে একাধিকবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ আন্দোলন করতে গিয়ে জুটছে পুলিশের মার৷ চলেছে চিঠি-চাপাটি, বিক্ষোভ-অবস্থান-ধর্না দেওয়া কর্মসূচি৷ চাকরি প্রার্থীদের সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শুনেছেন রাজ্যপাল৷ কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি৷ এবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতেই কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ৷


আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি  

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 







আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 

























পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই: