পদ্মাবত নিষিদ্ধ করেনি বলেই রাজস্থান উপনির্বাচনে হেরেছে বিজেপি দাবি কর্নি সেনার - Aaj Bikel
পদ্মাবত নিষিদ্ধ করেনি বলেই রাজস্থান উপনির্বাচনে হেরেছে বিজেপি দাবি কর্নি সেনার

পদ্মাবত নিষিদ্ধ করেনি বলেই রাজস্থান উপনির্বাচনে হেরেছে বিজেপি দাবি কর্নি সেনার

Share This


জয়পুর : রাজস্থানের দুইটি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের কাছে চূড়ান্ত পর্যদুস্ত হয়েছে বিজেপি। আর এতে বেজায় খুশি রাজপুত সংগঠন কর্নি সেনা। এই বিষয়ে কর্নি সেনার লোকেন্দ্র সিং কালভি মনে করেন সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতের প্রদর্শন নিষিদ্ধ না করার জন্য তিনটি কেন্দ্রের উপনির্বাচনে হেরে গিয়েছে বিজেপি। এই বিষয়ে তিনি বলেন এই প্রথমবার রাজস্থানে উপনির্বাচনে শাসক দলের প্রার্থীরা জিততে পারল না। পদ্মাবত নিষিদ্ধ করা হয়নি।

 সেই ক্ষোভের প্রতিফলন গিয়ে পড়েছে নির্বাচনের ফলাফলের উপর। উল্লেখ্য, আজমের, আলওয়ার লোকসভা কেন্দ্রগুলি এতদিন পর্যন্ত বিজেপির দখলেই ছিল। কিন্তু উপনির্বাচনের ফলাফলের ঘোষণা হওয়ার পরে দেখা যায় কংগ্রেসের কাছে সেই আসন গুলি খোয়াতে হয় বিজেপিকে। আজমেরে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী রঘু শর্মা এবং আলওয়ার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন কংগ্রেসের করণ সিং যাদব। অন্যদিকে মন্ডলগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেন কংগ্রেসের বিবেক ধাখন্ড। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজস্থানে বড় ধাক্কা খেল বিজেপি।

উল্লেখ্য, পদ্মাবতে রানি পদ্বিনীর চরিত্রকে বিকৃত ভাবে দেখানো হয়েছে। এর জন্য গোটা উত্তর ভারত জুড়ে সরব হয়ে ওঠে রাজপুত সংগঠন কর্নি সেনা। তাদের দাবি এতে আঘাত প্রাপ্ত হয়েছে রাজপুতদের ভাবাবেগ। সিনেমাটির প্রদর্শন বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে রাজস্থান সরকার চিঠি লিখলেও তা খারিজ হয়ে যায়। কর্নি সেনা পক্ষ থেকে বিজেপির এই পরাজয়কে উদযাপন করা হয়। পদ্মাবত নিষিদ্ধ না হলে আগামী দিনে ভোটের ফলাফল এই রকম থাকবে বলে জানিয়েছে কর্নি সেনা।

কোন মন্তব্য নেই: