শিলচর : চলন্ত ট্রেনের নীচে পড়ে প্রাণ গেল এক তরতাজা তরুণের। ঘটনা বুধবার সকালে শিলচরের পরবর্তী স্টেশন অরুণাচলের মাসিমপুরে ঘটেছে।
জানা গেছে, বুধবার সকাল ১১টায় শিলচর থেকে গুয়াহাটিগামী ২৫৬৫৮ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নীচে পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তরতাজা তরুণের শরীর। ঘটনাটি বুধবার মাসিমপুর এলাকায় সংঘটিত হয়েছে। এদিন রেলওয়ে লাইন পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হতভাগ্য যুবকের গলা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁরা নিহত ব্যক্তির পকেট থেকে একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার করেন। এতে তাঁকে জনৈক দীপককুমার ভট্টাচার্যের ছেলে সুদীপকুমার ভট্টাচার্য বলে পরিচয় পাওয়া গেছে। ভোটার আইডিতে তাঁর বয়স ৪৩ বলে উল্লেখ রয়েছে। বাড়ির ঠিকানা হাইলাকান্দি জেলার লালা।
ঘটনাটি দুর্ঘটনাজনিত না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সুদীপের ছিন্নবিছিন্ন মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন