ভাইজয়াক : একদিন হল কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রীসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। এবার বাজেটের প্রশংসায় এগিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রীনিবাস।
২০১৮-১৯ অর্থ বর্ষের বাজেটকে স্বাগত জানিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি কেন্দ্র যা কথা দিয়ে ছিল তা পূরণ করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, স্বাস্থ্য এবং শিক্ষার দিক থেকে বাজেটটি খুবই ভাল হয়েছে। যা কথা দেওয়া হয়েছিল তা অবশ্যই আমরা পাবো। আগামী আরও ছয় বছরের জন্য এই সরকার স্থায়ী হবে। উল্লেখ্য অরুণ জেটলির পেশ করা এই বাজেট স্বাস্থ্য বীমার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে প্রায় ১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্য দেশের প্রত্যন্ত এলাকায় হাসপাতাল গড়ে তোলারও প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল কলেজের সংখ্যাও বাড়ানো হবে বলে এই বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষায় তপশীলি জাতি ও উপজাতির পড়ুয়াদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
বাজেট প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেন, ভোট জেতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট তৈরি করেননি। সাধারণ মানুষের কথা ভেবে বাজেট তৈরি করা হয়েছে। এতে অর্থনীতি চাঙ্গা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন