ইদের মঞ্চে মমতার রাজনৈতিক ভাষণ তাও হিন্দিতে! রেগে আগুন বিজেপি নেতৃত্ব - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

ইদের মঞ্চে মমতার রাজনৈতিক ভাষণ তাও হিন্দিতে! রেগে আগুন বিজেপি নেতৃত্ব

 


কলকাতা: ইদের মঞ্চে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর ভাষণে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছিলেন। আবার এনআরসি, সিএএ বিরোধী মন্তব্য করতেও শোনা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, বিজেপি যে হিংসা এবং ভেদের রাজনীতি করছে তাও বলেন তিনি। মমতার এই ভাষণ নিয়ে বিরোধিতায় সরব হয়েছে বিজেপি শিবির। তাদের বক্তব্য, ধর্মীয় মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিয়েছেন, কেন দেবেন তা নিয়েই প্রশ্ন তুলেছে তারা। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ইদের জমায়েতে গিয়ে রাজনৈতিক ভাষণ দিয়েছেন যার প্রতিবাদ মুসলমানরা নিজেরাই করছেন। আর উনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) হিন্দিতে কেন ভাষণ দেবেন, এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। আর তাদের মধ্যে ৯০ শতাংশ বাংলায় কথা বলেন। তাহলে মুখ্যমন্ত্রী কেন হিন্দিতে ভাষণ দেবেন? কাদের উদ্দেশ্য করে তিনি ভাষণ দিলেন? এই প্রশ্ন জবাব চান বিজেপি বিধায়ক। তাঁদের আরও বক্তব্য, ইদের দিন মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে রাজ্যের শান্তি-সম্প্রীতি নষ্ট হয়েছে। 

এদিকে সরকারি অর্থে সরকারি দফতর ইদের নমাজের মঞ্চ তৈরি করেছে কেন সেটাও জানতে চেয়েছে বিজেপি শিবির। তাদের কথায়, আগে কখনও এমন কাজ দেখা যায়নি। কলকাতার রেড রোডের খিলাফৎ কমিটি কেন প্রথমবার এই অর্থ গ্রহণ করল তাও অজানা বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে। আগামী দিনে অন্যান্য ধর্মের মানুষরাও যদি প্যান্ডেল, মাইকের ব্যবস্থা PWD-কে করতে বলে, মুখ্যমন্ত্রী করবেন তো?  প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তারা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন