১০০ বছর পর দেশের শহরগুলির অবস্থা কেমন হবে? ইঙ্গিত দিল AI - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

১০০ বছর পর দেশের শহরগুলির অবস্থা কেমন হবে? ইঙ্গিত দিল AI

 


নয়াদিল্লি: সত্যিই কি একদিন বরফ পড়বে কলকাতায়? আর কয়েক বছর বাদে কেমন দেখতে লাগবে আমাদের শহর? এইসব প্রশ্ন এখন থেকে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে। স্পষ্টত এটা জানা অসম্ভব যে ৫০ বা ১০০ বছর বাদে শহর, দেশ তথা বিশ্বের অবস্থা কেমন হবে। 

কিন্তু বর্তমানে বিজ্ঞান এতটাই এগিয়েছে যে কল্পনাশক্তির দ্বারা ভবিষ্যৎ নিজের মতো ভেবে নেওয়া সম্ভব। আর এখন সেই কাজটাই করে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা এআই। বিগত কিছু সময়ে এই 'এআই' দিয়ে বিভিন্ন ছবি তৈরি করা হয়েছে এবং হচ্ছেও। সেইভাবেই জানা গেল যে ১০০ বছর বাদে ভারতের একাধিক শহরকে কেমন দেখতে লাগবে। 

জনপ্রিয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (sahixd) নিজের সোশ্যাল মিডিয়াতে 'এআই' দ্বারা নির্মিত বেশ কিছু ভারতীয় শহরের ছবি শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, ১০০ বছর পর কলকাতা, বেঙ্গালুরু, পাটনা, ইন্দোর, পুরী, যোধপুর এমনকি কাশ্মীরকে কেমন দেখতে লাগবে। 

ছবিগুলি দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে যেতে হয় আর ভাবতে হয় যে সত্যি এমনটাই দেখতে লাগে দেশের শহরগুলো তাহলে সেই সময় কেমন অনুভূতি হবে। চলতি বছরের শুরুতেই কলকাতা শহরে বরফ পড়লে তা কেমন দেখতে লাগবে সেই ছবি মুগ্ধ করেছিল নেটিজেনদের। 

শেষ কয়েক দিনে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের ছবি 'এআই' দ্বারা নবনির্মাণ করে দেখানো হয়েছে। এখন এইসব শহরের ছবি ভাইরাল নেট দুনিয়াতে। গবেষকদের একাংশের মতে, আগামী কয়েক বছরের মধ্যে মানুষের জীবনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে চলেছে এই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন