পশু-পাখিদের দত্তক দিয়ে চিড়িয়াখানার বিপুল আয়, কী বলছে রিপোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

পশু-পাখিদের দত্তক দিয়ে চিড়িয়াখানার বিপুল আয়, কী বলছে রিপোর্ট

 


কলকাতা: পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা বিপুল আয় করেছে গত অর্থবর্ষে। সেই রিপোর্ট এখন সামনে এল। জানা গিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরে চিড়িয়াখানা ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাৎসরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে।  

আরও জানা গিয়েছে, তারও আগে অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২ হাজার টাকার কিছু বেশি। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তাপস দাস জানিয়েছেন, চিড়িয়াখানার প্রাণীদের দত্তক নেওয়ার ব্যাপারে মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়াতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রাণীর খাঁচায় বা এনক্লোজারে দত্তক গ্রহণকারীর ছবি দেওয়া হচ্ছে। এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে ব্যক্তিবিশেষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও পশু-পাখিদের দত্তক নিতে এগিয়ে আসছে। 

উল্লেখ্য, চিড়িয়াখানায় থাকা বিভিন্ন পশু-পাখিদের লালন পালনের দৈনন্দিন বিপুল খরচ সামাল দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে এদের সংযোগ বাড়াতে ২০১৩ সালে আলিপুর চিড়িয়াখানা দত্তক কর্মসূচি চালু করেছিল। তারপর থেকে এই কাজে যে ভালোই সাড়া মিলেছে তা এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরে এই লাভের পরিমাণ আরও বাড়বে। এক কথায়, সাধারণ মানুষের মধ্যে পশু-পাখিদের 'আপন' করে নেওয়ার তাগিদও বৃদ্ধি পাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন