অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি টাকা এল কথা থেকে? তিন শব্দের জবাব পার্থর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি টাকা এল কথা থেকে? তিন শব্দের জবাব পার্থর

 


কলকাতা: ঘটনাটি কয়েক সেকেন্ডে শোরগোল ফেলে দিয়েছিল গোটা বঙ্গে। টালিগঞ্জের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর অনেক মাস কেটে গেলেও ওই টাকা আদতে কার, কে রাখল তা জানা যায়নি। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে টাকা সম্পর্কে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করায় তিনি কার্যত তিন শব্দের উত্তর দেন। 

টালিগঞ্জ ছাড়াও অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছিল কোটির ওপর নগদ টাকা। দুই ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ উদ্ধার করা সম্ভব হয়েছিল। অর্পিতা অবশ্য প্রথম থেকেই বলে এসেছেন যে এই টাকা তাঁর নয়, তাঁর বাড়িতে কে বা কারা রেখেছে সেটাও তিনি জানেন না। কিন্তু তিনি এটাও দাবি করেছিলেন যে, টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। আবার অন্যদিকে পার্থ বলেছিলেন, ওই টাকা তাঁর নয়। তাহলে ওই টাকা কার, কেই বা রাখল, কীসের টাকা? এইসব প্রশ্ন উত্তর এখনও মেলেনি। তাই আজ আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্রেফ বলেন, 'খুঁজে বের করুন'। 

আপাতত দুজনেই জেলবন্দি হয়ে আছেন। কিন্তু দুজনেই দুজনের মন্তব্যে অনড়। তাই এখনও পর্যন্ত এটা স্পষ্ট করা যাচ্ছে না যে এই অর্থের উৎস কী। টালিগঞ্জ থেকে উদ্ধার হওয়া প্রায় ২১ কোটি টাকা, আর বেলঘড়িয়া থেকে উদ্ধার হওয়া প্রায় ২৭ কোটি টাকা ঘিরে রহস্য এখনও বহাল থাকছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন