কেউ সদ্য বিবাহিত, কারও একরত্তি সন্তান! পুঞ্চে শহিদ জওয়ানরা আর দেখবেন না কাউকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

কেউ সদ্য বিবাহিত, কারও একরত্তি সন্তান! পুঞ্চে শহিদ জওয়ানরা আর দেখবেন না কাউকে

 


নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার রাজৌরি সেক্টরে নিরাপত্তাবাহিনীর ট্রাকে আগুন লাগার কারণে মৃত্যু হয়েছে ৫ জওয়ানের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের জেরে সেনা ট্রাকে আগুন ধরে যায়৷ কিন্তু পরে জানা যায়, সেনার গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। মনে করা হচ্ছে, এই  হামলার পিছনে রয়েছে পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হাত৷ ঘটনার তদন্তের ভার সঁপা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে। এই পাঁচ জওয়ানের পরিবার এখন শোকাগ্রস্ত। 

জানা গিয়েছে, শহিদ ৫ জওয়ান হলেন হাবিলদার মনদীপ সিংহ, ল্যান্স নায়েক দেবাশীষ বিস্বাল, ল্যান্স নায়েক কুলবন্ত সিংহ, সিপাহী হরকিষণ সিংহ এবং সিপাহী সেবক সিংহ। নিহতদের মধ্যে চার জন পঞ্জাবের এবং এক জন ওড়িশার। হত জওয়ানদের মধ্যে কারও ৭ মাসের শিশুকন্যা রয়েছে, কারও আবার ৪ মাসের পুত্রসন্তান। একজন আবার সদ্য বিয়ে করেছিলেন। 



স্বাভাবিকভাবেই তাঁদের পরিবার ভাষা হারিয়ে ফেলেছে এই ঘটনার পর। শুধু তাঁদের একটাই দাবি, যে জঙ্গিরা এই হামলা চালিয়েছে তাদের যেন একই রকম কষ্ট দিয়ে মারা হয়। আপাতত যা খবর, জঙ্গি হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা বাহিনী৷ জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। গুরুতর আহত এক জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷

সেনার কাছে খবর ছিল, এই এলাকায় সন্দেহজনক জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এখানে ঘন জঙ্গল রয়েছে। একাধিক প্রাকৃতিক গুহা রয়েছে। প্রাকৃতিক বৈচিত্রকে কাজে লাগিয়ে সহজেই জঙ্গিরা লুকিয়ে পড়তে পারে। এই এলাকার উপর দিয়েই গিয়েছে জম্মু, পুঞ্চ হাইওয়ে৷ এদিনের ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন