কলকাতা : গ্রামে গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়ে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সমবায় দফতরের উদ্যোগে আয়োজিত ‘আর্থ সামাজিক উন্নয়নে সমবায়’ শীর্ষক আলোচনাচক্রে এমনই মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধায়। আলোচনায় তিনি বলেন, “রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি কৃষকদের পাশে দাঁড়াচ্ছে না। তাঁদের ঋণ দিয়ে বাঁচিয়ে রেখেছে সমবায় ব্যাঙ্কই। এই ব্যাঙ্কের ঋণেই মানুষের কাজ করছে স্বয়ম্ভর গোষ্ঠীগুলি।’’
আশিসবাবু ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় এ দিনের অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব ও উপযোগিতা নিয়ে নানা কথা বলেছেন|
অনুষ্ঠানে রাজ্যের সাত মন্ত্রী সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে এ রাজ্য গোটা দেশের মধ্যে প্রথম বলে দাবি করেন। অন্য মন্ত্রীদের মধ্যে ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, জলসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্র, আইন ও বিচারমন্ত্রী এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক, প্রণীসম্পদ, ক্ষুদ্র ও কুটিরশিল্পমন্ত্রী স্বপন দেবনাথ, কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় সমিতির সভাপতি স্বর্ণকমল সাহা, ‘হাউসফেড’-এর চেয়ারম্যান চক্রবর্তী, বিধায়ক জ্যোতির্ময় কর প্রমুখ ভাষণ দেন। স্বাগত ভাষণ দেন সমবায় দফতরের প্রধান সচিব এম ভি রাও। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন