জয়পুর : পদ্মাবত সিনেমা থেকে আগেই বাদ গিয়েছিল ঘুমর গানের দৃশ্যটি। এবার নয়া ফতোয়া জারি করল উদয়পুরের জেলা প্রশাসন। প্রজাতন্ত্র দিবসের আগে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল যে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জেলার সরকারী এবং বেসরকারী স্কুলগুলিতে কোনও ভাবেই ঘুমর গানের উপর কোনও অনুষ্ঠান করা যাবে না। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এই গানটি নিয়ে তীব্র আপত্তি রয়েছে রাজস্থানের রাজপুত সংগঠন গুলির মধ্যে। রাজপুতেরা রানি পদ্মিনীকে দেবী রূপে শ্রদ্ধা করেন। তাদের দাবি পদ্মাবত সিনেমার এই গানের দৃশ্যে রানি পদ্মিনীকে যে ভাবে দেখানো হয়েছে তাতে রাজপুত জাতির ভাবাবেগ আহত হয়েছে। তাই এই গানটির উপর তাঁদের তীব্র আপত্তি রয়েছে। এমনকি সেন্সর বোর্ডের কর্তারাও সিনেমাটির দৃশ্য থেকে গানটি বাদ দিয়েছেন।
মধ্যপ্রদেশে রথলামের একটি স্কুলে ঘুমর গানের উপর একটি নৃত্য অনুষ্ঠান আয়োজিত করে স্কুলের ছাত্রছাত্রীরা। সেটা জানতে পেরে স্কুলটিতে তাণ্ডব চালায় তারা। এর আগে মুলায়ম সিং যাদবের পুত্রবধূ এই গানের উপর একটি নৃত্যানুষ্ঠান করে বিতর্কের মুখে পড়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন