উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি - Aaj Bikel
 উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি

উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি

Share This


শিলিগুড়ি  : বুধবার উত্তরবঙ্গ সফরে আসছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি। বুধবার বাগডোগরা বিমান বন্দরে নেমে তিনি সড়কপথে সোজা চলে যাবেন কোচবিহারে। সেখানে ১ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন রয়েছে দলের। সেখানকার কর্মী সম্মেলন এবং বেশ কয়েকটি কর্মসূচী সেরে সেদিনই শিলিগুড়িতে ফিরে আসবেন।

বৃহস্পতিবার শিলিগুড়িতে কর্মী সম্মেলনেও লকেট চ্যাটার্জি অংশ নেবেন। মঙ্গলবার এখবর জানান জেলার বিজেপি নেত্রী মাধবা চ্যাটার্জি। তিনি বলেন, শিলিগুড়ির জনতানগরে মৃত নাবালিকার পরিবারের সঙ্গেও তিনি দেখা করতে যাবেন। দোষীর কঠোর শাস্তির দাবিতে তিনি সরব হবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই: