গোর্খাল্যান্ড–ই একমাত্র দাবি, ফের অডিও বার্তায় জানালেন বিমল গুরুং - Aaj Bikel
গোর্খাল্যান্ড–ই একমাত্র দাবি, ফের অডিও বার্তায় জানালেন বিমল গুরুং

গোর্খাল্যান্ড–ই একমাত্র দাবি, ফের অডিও বার্তায় জানালেন বিমল গুরুং

Share This

দার্জিলিং : ফের অডিও বার্তায় গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হলেন পাহাড়ের এক সময়কার স্বঘোষিত রাজা-মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। অডিও বার্তায় তিনি ফের দাবি করলেন, তাঁদের একমাত্র দাবি গোর্খাল্যান্ড। ষষ্ঠ তপশিল বা অন্তর্বর্তী ব্যবস্থাকে সমর্থন তিনি করেন না। প্রসঙ্গত, গত রবিবার দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে বিশাল জনসভা করে জিএনএলএফ। সেখানে মন ঘিসিং ফের ষষ্ঠ তপশিলের দাবিতে বক্তব্য রাখেন। সেই জনসভার বিরুদ্ধেই বিমল গুরুংয়ের নতুন অডিও বার্তা পাঠানো হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

এদিকে, অডিও বার্তায় বিমল গুরুং আরও জানান, আমরা গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন করতে গিয়ে অনেকেই শহিদ হয়েছেন। অনেকে জখম হয়েছেন। তাঁদের কথা ভুললে চলবে না। আমিও ৮ মাস পাহাড়ছাড়া রয়েছি। বিরোধীদের কথা বিশ্বাস করবেন না পাহাড়বাসীর উদ্দেশ্যে তিনি বলেন। আমার ফিরতে একটু দেরি হচ্ছে ঠিকই, তবে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও বিমল গুরুং জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: