কোহিমা : ‘সলিউশন বিফোর ইলেকশন’-এর দাবিতে সোমবার এক বৈঠকে আসন্ন নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় ও আঞ্চলিক ১১টি দল। গতকালের বৈঠকে যোগদানের অপরাধে বিজেপি-র প্রদেশ কার্যনির্বাহী সদস্য খেতো সেমা এবং প্রদেশ উপ-সভাপতি তাসেপি সাংতামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এক বিজ্ঞপ্তি জারি করে তাঁদের বহিষ্কারের কথা জানিয়েছেন।
স্থানীয় হোটেল জাপফু-তে সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত যৌথ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বিজেপি-র প্রদেশ উপ-সভাপতি তাসেপি সাংতাম ও প্রদেশ কার্যনির্বাহী সদস্য খেতো সেমা, এনপিসিসি-র আই ইমকং, ইউএনডিপি-র এ হোতোংসে সাংতাম, নাগাল্যান্ড কংগ্রেসের এস সুপংমেরেন, আপ-এর ডঃ এস আমোস, এনডিপিপি-র আলেমতেমশি জামির, এনসিপি-র ভানথুঙ্গে অড্যু, এলজিপি-র এস রিচার্ড হুমসো, জেডি-ইউ-এর টি সাংতাম, এনপিপি-র শশাঙ্ক ঘাতরাজ এবং এনপিএফ-এর আপং পংগিনের প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন