‘বাস দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী?’ - Aaj Bikel
‘বাস দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী?’

‘বাস দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী?’

Share This

আজ বিকেল: বাস দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী? আজ বিধানসভায় প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী৷ মুর্শিদাবাদে দুর্ঘটনার পেছনে পর পরিকাঠামো খামতি থাকার অভিযোগ তোলেন তিনি৷ বাসটির রুট নিয়েও একাধিক প্রশ্ন তোলেন সিপিএমের পরিষদিয় দলনেতা সুজন চক্রবর্তী৷ বাস দুর্ঘটনার দায় দিয়ে পরিবহণমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তিনি৷ বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আকাশপথে ঘটনাস্থলে গেলেন৷ কিন্তু, ওই হেলিকপ্টারে কেন ডুবুরি আনানোর ব্যবস্থা হল না৷ আগে রেল দুর্ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, রেলমন্ত্রী পদত্যাগ করুন৷ কিন্তু, এখন দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী?’’   

কোন মন্তব্য নেই: