কলকাতা : কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার আইএনটিইউসি-র যুব শাখা শিয়ালদহ স্টেশনের সামনে বিক্ষোভ দেখায়| এই বাজেটকে তারা ‘কালা বাজেট’ হিসাবে চিহ্নিত করেছে|
আইএনটিইউসি-র যুব শাখার জাতীয় সম্পাদক অজিতেশ পান্ডে ‘হিন্দুস্থান সমাচার-কে বলেন, “এই বাজেটে সাধারণ মানুষের উপকারে লাগতে পারে এমন কিছুই নেই| সুদবৃদ্ধি ও আয়কর ছাড়ের ঘোষনাও করা হয়নি| শুল্কের হার বৃদ্ধির ফলে মোবাইল ও টেলিভিশন সেটের মত নিত্য প্রয়োজনের জিনিসের দাম বাড়বে | কর্পোরেট করের হার বাজেটে কমানোর কথা বলা হয়েছে কিন্তু কালো টাকা উদ্ধারের কোনও দিশা দেওয়া হয় নি |”
অজিতেশবাবুর অভিযোগ, “একদিকে, শ্রমিকদের জন্য জাতীয় আইনের সরলিকরণ করার ঘোষণা হয়েছে, অন্যদিকে শ্রমিক ছাটাইয়ের জন্য বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে | যে সব কারখানায় ৩০০-র কম শ্রমিক কাজ করেন, তাঁদের চাকরির কোন নিশ্চয়তা থাকবে না |”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন