কেন্দ্রের বাজেট ‘সুপার ফ্লপ শো’, বলল তৃণমূল কংগ্রেস - Aaj Bikel
কেন্দ্রের বাজেট ‘সুপার ফ্লপ শো’, বলল তৃণমূল কংগ্রেস

কেন্দ্রের বাজেট ‘সুপার ফ্লপ শো’, বলল তৃণমূল কংগ্রেস

Share This


কলকাতা : বৃহস্পতিবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বাজেটকে ‘সুপার ফ্লপ শো’ বলে মন্তব্য করে সাংসদ ডেরেক ও’ব্রায়েন আজ বলেন, “আগেই সরকারের প্রতি বিশ্বাস হারিয়েছে মানুষ। আর কোনও গ্রহণযোগ্যতাও নেই।“ দলীয় সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র পেয়েই ডেরেক এই মন্তব্য করেছেন।

ডেরেক ও’ব্রায়েন বলেন, “এবার কেন্দ্রের বাজেট সুপার ফ্লপ শো। বিরাট ধাপ্পাবাজি। যে ঘোষণাগুলো করা হয়েছে, তা বাস্তবায়িত করার কোনও কথা বলা হয়নি। কর্মহীন, কৃষক, যুব, তপশিলি জাতি ও উপজাতি, সংখ্যাগুরু, সংখ্যালঘু, সমাজের সব স্তরের মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকে অসন্তুষ্ট ও আশাহত।”

শুধু তাই নয়, বাজেটে কৃষিক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ অনেক আগেই নিয়েছে রাজ্য। এমনই দাবি ডেরেকের। তিনি বলেন, “বাংলায় পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় সরকার এখন কৃষকদের আয় দ্বিগুণের কথা বলছে। প্রতিবছর কি কৃষিক্ষেত্রে বৃদ্ধি কি ১২ শতাংশ হবে ? আবারও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।”

বাংলা কোথায় কোথায় এগিয়ে সেটাও জানালেন তৃণমূল এই সাংসদ। তিনি বলেন, “বাংলায় স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য, শিক্ষা, নারী, ক্ষমতায়নের বিভিন্ন প্রকল্প বাংলায় ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।”

কোন মন্তব্য নেই: