পাটনা : বিহারে পণপ্রথা এবং বাল্যবিবাহের লোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বস্তরে মানবশৃঙ্খল আয়োজনের জন্য আগেই তাকে ধন্যবাদ জানিয়ে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার| এবার আমজনতার কেন্দ্রীয় বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে শুভকামনা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার| বৃহস্পতিবার পাটনায় একটি অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটে তিনি খুব খুশি হয়েছেন| এর জন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন| পাটনায় খাদি মহত্সবের একটি অনুষ্ঠানের উদ্ভোধনের অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘এখনও আমার পূর্ণাঙ্গ বাজেট শোনা হয়নি| তবে যেটুকু শুনেছি সেইটুকু আমার ভাল লেগেছে’|
পাটনার জ্ঞান ভবনে আয়োজিত ২০১৮ সালের রাষ্ট্রীয় খাদি-শিল্প মহত্সবের অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বছরের সাধারণ বাজেটের প্রশংসা করে তিনি জানিয়েছেন, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আমি সম্পূর্ণ বাজেট শুনতে পারেনি| কিন্তু যেটুকু শুনেছি সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে যে বাজেট পেশ করেছেন তা আমার ভাল লেগেছে| তাই তাকে আমি অভিনন্দন জানিয়েছি’| এদিন তিনি বলেন, আমি যেটুকু বাজেট শুনেছি তাতে কৃষি ক্ষেত্রে মরশুমী শস্যে যে অর্থ খরচ হয় কেন্দ্র তার ওপর অতিরিক্ত ৫০ শতাংশ অনুদান দেওয়ার ঘোষণা করেছেন | এর ফলে কৃষকদের সুবিধা হবে |
সেই কারণে এটা অভিনন্দন যোগ্য | তিনি জানান স্বাস্থ্য বিষয়ে ১০ কোটি পরিবার অর্থাৎ ৫০ কোটি মানুষের চিকিত্সার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্যের কথা বাজেটে ঘোষণা করা হয়েছে| এটা কেন্দ্র সরকারের অনেক বড় পদক্ষেপ| এর জন্য অরুণ জেটলিকে আমি অভিনন্দন জানিয়েছি | এছাড়াও কেন্দ্রীয় বাজেটে কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষায় যে অর্থ বরাদ্ধ করা হয়েছে তার সুফল খুব শীঘ্রই সাধারণ মানুষ পাবে বলে তিনি এদিন জানিয়েছেন|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন