খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে বাতিল ট্রেন - Aaj Bikel
খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে বাতিল ট্রেন

খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে বাতিল ট্রেন

Share This


নয়াদিল্লি : সকালের দিকে দিল্লির রেল পরিষেবা ব্যহত হওয়ার যে ছবিটি জানুয়ারি মাসে দেখা গিয়েছিল ফেব্রুয়ারিতেও তার কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে খারাপ আবহাওয়া তৈরি হওয়ার কারণে শুক্রবার ২৬টি ট্রেন বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে ঘন জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার কারণে সিগন্যাল দেখা যাচ্ছে না। তাই ২৩টি ট্রেন দেরিতে চলছে। চারটি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়। এর জেরে চূড়ান্ত নাজেহাল অবস্থার মুখে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বহু যাত্রীই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। আবহাওয়া দফতর সূত্রে দাবি করা হয়েছে আগামী বেশ কয়েকদিন সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে দিল্লি।

অন্যদিকে এদিক দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত মাসের তুলনা পারদের কাঁটা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট এখনও অব্যহত দিল্লিতে। এদিকে দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ বেড়েই চলেছে। এদিন দিল্লির পঞ্জাবি বাগে এয়ার কুয়ালিটি ইনডেক্স ছিল ২৬৪ এবং দিলসাদ গার্ডেন এয়ার কুয়ালিটি ইনডেক্স ১৩২। বিশেষজ্ঞদের মতে এয়ার কুয়ালিটি ইনডেক্সের মাত্রা যদি ১৭৬ ছাড়িয়ে যায় তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কোন মন্তব্য নেই: