মুম্বই : বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। ১০০ কোটির গণ্ডি আগেই পার করেছিল পদ্মাবত। এবার প্রথম সপ্তাহেই ১৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল রণবীর সিং, দীপিকা পাডুকোন অভিনীত পদ্মাবত। সব মিলিয়ে পদ্মাবতের আয় এখনও পর্যন্ত ১৫৫ কোটি টাকা। সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবীর সিংয়ের অভিনয় দর্শকদের মনে ব্যাপক দাগ কেটেছে।
স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন তাঁর অভিনয়ের প্রশংসা করে ফুলের বুকে এবং একটি চিরকূট উপহার দিয়েছেন তাকে। অন্যদিকে ২ ডির পাশাপাশি ৩ ডি সংস্করণে মুক্তি পেয়েছে পদ্মাবত।
উল্লেখ্য, সিনেমায় নিজের অভিনয় সম্পর্কে বলতে গিয়ে রণবীর সিং বলেন, নিজের অভিনয় ক্ষমতা এবং পরিচালকের ভাবনা দিয়েই আলাউদ্দিনে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। অন্যদিকে রাজপুত সংগঠন কর্নি সেনার বিক্ষোভের জন্য প্রায় মুক্তি দিন পিছিয়ে যায় পদ্মাবতের। পয়লা ডিসেম্বর মুক্তির কথা থাকলেও অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন