রেকর্ড দামে স্ট্রাইকার অবামেয়াংকে নিল আর্সেনাল, চেলসিতে জিরুড - Aaj Bikel
 রেকর্ড দামে স্ট্রাইকার অবামেয়াংকে নিল আর্সেনাল, চেলসিতে জিরুড

রেকর্ড দামে স্ট্রাইকার অবামেয়াংকে নিল আর্সেনাল, চেলসিতে জিরুড

Share This


 লন্ডন  :  ইংলিশ প্রিমিয়ার লীগ-এ শীতকালীন দলবদলের বাজারে বড় চমক দিল আর্সেনাল | এই ব্রিটিশ ক্লাব ৫৬ মিলিয়ন পাউন্ডে রেকর্ড দামে সই করালো গ্যাবন স্ট্রাইকার পিয়ের অবামেয়াংকে | একই দিনেই লন্ডনের আরেক ক্লাব চেলসি-তে সই করলেন ফ্রান্সের ফুটবলার অলিভিয়ের জিরুড |

পিয়ের এর আগে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে খেলতেন , কিন্তু সাড়ে ৪ বছর ক্লাবএ থাকার পরে তিনি প্রতিনিধিদের ক্লাব ছাড়ার ব্যাপারে জানিয়েছিলেন | এই দ্রুতগতির গোলমেশিন কে কেনার ব্যাপারে অনেকেই এগিয়ে থাকলেও আর্সেনাল এর সাথে চূড়ান্ত কথাবার্তা এগোয় | গতকাল ছিল দলবদলের শেষ দিন এবং শেষ দিনেই এই প্লেয়ারকে সই করানোয় গানার্স সমর্থকরা আনন্দে উদ্বেল হয়ে ওঠেন | ফেসবুক থেকে টুইটার সর্বত্রই ছড়িয়ে পরে এবং বিশ্বের সব প্রান্ত থেকেই সমর্থকেরা স্বাগত জানান | এর ফলে আর্সেনাল এর আরেক প্লেয়ার ফ্রান্সের অলিভিয়ের জিরুড কে ছাড়তে বাধ্য হয় এবং তিনি একই দিনেই আরেক লন্ডনের ক্লাব চেলসি তে সই করেন| প্রায় ১৮ মিলিয়ন পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লীগ : রেকর্ড দামে স্ট্রাইকার অবামেয়াংকে সই করালো আর্সেনাল, চেলসিতে জিরুড

প্রায় ১৮ মিলিয়ন পাউন্ডে জিরুডকে কিনে নেয় চেলসি এবং তারাও তাদের আরেক স্ট্রাইকার বাচ্স্টুয়াই কে ডর্টমুন্ডে যাওয়ার সম্মতি দেয় | ত্রিমুখী এই দলবদল ইতিহাসে প্রথম এবং এর ফলে সব দল উপকৃত হলেও জিরুডএর চেলসিতে যাওয়ার ব্যাপারে সমর্থকেরা অসন্তোষ প্রকাশ করেন , টুর্নামেন্টে আর্সেনাল এবং চেলসি দুই যুযুধান প্রতিপক্ষ, সেখানে বিপক্ষ দল কে বাড়তি সুবিধা পাইয়ে দিল জিরুড এর ট্রান্সফার মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞরাই | যদিও ক্লাব কোচ ওয়েনগার সাফ জানিয়েছেন সামনে ওয়ার্ল্ড কাপের জন্যই এই সিদ্ধান্ত , দল এতে উপকৃত হবে বলে সর্মথকদের জানিয়েছেন তিনি | এছাড়া , রোমার ডিফেন্ডার এমার্সনকেও দলে নেয় চেলসি |

কোন মন্তব্য নেই: