কলকাতা : কেন্দ্রের বাজেটকে ঐতিহাসিক বাজেট, সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করলেন বিজেপি-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা| তিনি বলেন, “স্বাস্থ্য় পরিষেবায় বিশ্ব রেকর্ডের দিশা দেখাল এই বাজেট|”
বৃহস্পতিবার রাহুলবাবু ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “তিনটি লোকসভা কেন্দ্রে একটি মেডিক্যাল কলেজ স্থাপন, বিভিন্ন হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের ওপর বাজেটে জোর দেওয়া হয়েছে| কৃষকদের উৎপাদিত পন্যের সংগ্রহমূল্যবৃদ্ধি, বয়স্ক কল্যাণ প্রকল্প, ৮ কোটি গরিব লোককে রান্নার গ্যাস সরবরাহ প্রভৃতির মাধ্যমে একটা অসাধারণ বাজেট পেশ করেছে কেন্দ্র| এই বাজেট একদিকে সাধারণ ও সর্বজন, অন্যদিকে জাতীয় অর্থনীতিকে মজবুত করবে এই বাজেট|”
এই সঙ্গে গতকালের রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করেন রাহুলবাবু| তিনি বলেন, “জিএসটি লাগু হওয়ার পর রাজ্যের বাজেটের কোনও মূল্য নেই| রাজ্য এই বাজেট পেশ করে সার্বভৌম কাঠামোর বিরোধিতা করল|” বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “কোন খাতে রাজ্যের কি আয় হবে, রাজ্য তা জানেনা| অথচ, হাজার হাজার কোটি টাকা বিলিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে| কোথা থেকে কত টাকা আসবে, সে সবের উল্লেখ নেই| কেবল, পঞ্চায়েত ভোটের আগে গালভরা আশ্বাস !”
রাহুলবাবুর দাবি, “এটা হল রাজ্যের ধোঁকা দেওয়ার বাজেট! আর, কেন্দ্রের বাজেট হল সুদূরপ্রসারী | ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন