এই বাজেট সাধারণ মানুষের বাজেট - Aaj Bikel
এই বাজেট সাধারণ মানুষের বাজেট

এই বাজেট সাধারণ মানুষের বাজেট

Share This


কলকাতা : এই বাজেট সাধারণ মানুষের বাজেট বলে মনে করেন বেঙ্গল চেম্বার অব কমার্সের ইনডাইরেক্ট ট্যাক্স বিশেষজ্ঞ তিমির বরণ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি বলেন, এই বাজেটে শিল্প ক্ষেত্রের খুব বেশি বক্তব্য নেই । বরং চাকরিজীবি মানুষ, কৃষিজীবি মানুষ, আম আদমির কথা চিন্তা করে এই বাজেট করা হয়েছে ।

তিনি বলেন, এই বাজেটে চল্লিশ হাজার টাকা বাড়তি কর ছাড় পাওয়া যাবে। এতে ব্যবসায়ীদের লাভ হবে । আগে এটা যারা বেতনভোগী ছিলেন তারা পেতেন। এবার থেকে পেনশনভোগীরাও পাবেন। এতে অনেক সিনিয়র সিটিজেনের উপকার হবে। এবার থেকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যাবে। এটা আগে তিরিশ হাজার টাকা ছিল। এখন পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে কভারেজ পাওয়া যাবে। পরিবারের শুধু একজন অসুস্থ হলেও পুরো পাঁচ লক্ষ টাকা তার পিছনে খরচ করা যাবে। যারা পয়সার অভাবে ঠিক মত চিকিৎসা করাতে পারতেন না। তাঁরা চিকিৎসা করাতে পারবেন। দেশের পঞ্চাশ কোটি মানুষ এর আওতায় আসবেন। এখন এই স্বাস্থ্য পরিষেবা সকলের জন্য খুলে গেল।

এদিন তিমিরবাবু আরও বলেন, গ্রামীণ ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলে শহরাঞ্চলে প্রবৃদ্ধি আসবে না। তাই গ্রামাঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি করাবার জন্য পরিকাঠামো গড়ে তুলতে হবে। তাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ সেচ ব্যাবস্থার উন্নয়ন। দেশে মোট যা জমি আছে তার আটষট্টি শতাংশ জমির চাষ নির্ভর করে বৃষ্টির জলের ওপর। বত্রিশ শতাংশ সেচ ব্যাবস্থার ওপর। বৃষ্টির জলের ওপর নির্ভর করে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি হবে না। তাই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত সরকারের সঠিক সিদ্ধান্ত।

কোন মন্তব্য নেই: