কলকাতা : প্রবীণ সাংবাদিক অতীন সরকার গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ( ৮৫ ) বছর। তিনি আইজেএ-র (ইন্ডিপেনডেন্ট জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন) এর সভাপ্রতি ও কলকাতা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
অতীন সরকারের জন্ম নোয়াখালিতে। দেশ স্বাধীন হওয়ার পর পরিবারে সঙ্গে এপার বাংলায় চলে আসেন। ‘দৈনিক কালান্তর’, ‘ওভারল্যান্ড’, ‘ভারতকথা’ প্রভৃতি দৈনিক কাগজে কাজ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন পত্রিকায় কলম লিখতেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইজেএ-র সাধারণ সম্পাদক সাজাহান সিরাজ ও সংগঠনের সব সদস্য। প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামানিকও তাঁর পরিবারে প্রতি ওই সংগঠনের পক্ষে সমবেদনা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন