নয়াদিল্লি : নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার পরই সস্তা হল পেট্রোল এবং ডিজেল। এক ধাক্কায় লিটার পিছু ২ টাকা কমে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। ২০১৮-২০১৯ অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অন্তঃশুল্ক কমানোর ফলেই সস্তা হল পেট্রোল এবং ডিজেলের দাম। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটার পিছু ৭৩.৭৪ টাকা। আর ডিজেলের দাম দাঁড়াল ৬৪.৭৮ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণেই পেট্রোল এবং ডিজেলের উপরে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
পেট্রোল এবং ডিজেল ছাড়াও বাজেটে দাম কমেছে কাজু বাদাম, পেট্রোল, ডিজেল ও সোলার প্যানেলের| তবে দাম বাড়ল মোবাইল ফোনের| একই সঙ্গে দাম বাড়ছে টেলিভিশনের| বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন, মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু যন্ত্রাংশের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে| একই হারে টেলিভিশনের কিছু যন্ত্রাংশের আমদানি শুল্কও বাড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী| যদিও অর্থমন্ত্রীর দাবি, আমদানি শুল্ক বৃদ্ধির ফলে দেশে মোবাইল এবং টেলিভিশনের উত্পাদন বাড়বে| ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টির আশায় মোবাইল ফোনের উপর কাস্টমস ডিউটি ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল জেটলির বাজেটে| জেটলির বাজেটে দাম বাড়ছে, ইলেকট্রিকি সিটি বিল, ক্রেডিট কার্ডে কেনাকাটা, ভোজ্য তেল, ভেজিটেবিল জুস, জুতো এবং মোমবাতির|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন