লাইন মেরামতির জন্য ২২ ঘণ্টা বন্ধ ব্রেসব্রিজ-বজবজ ট্রেন চলাচল - Aaj Bikel
লাইন মেরামতির জন্য ২২ ঘণ্টা বন্ধ ব্রেসব্রিজ-বজবজ ট্রেন চলাচল

লাইন মেরামতির জন্য ২২ ঘণ্টা বন্ধ ব্রেসব্রিজ-বজবজ ট্রেন চলাচল

Share This


কলকাতা  : লাইন মেরামতির জন্য ২২ ঘণ্টা বন্ধ থাকবে ব্রেসব্রিজ-বজবজ লাইনে ট্রেন চলাচল। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পূর্ব রেল সূত্রে খবর, সন্তোষপুর স্টেশনে রেললাইন মেরামতির জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত ২২ ঘণ্টা মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। যার জেরে ব্রেসব্রিজ থেকে বজবজ পর্যন্ত ট্রেনের পাওয়ার এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। শিয়ালদহ থেকে বজবজ শাখায় এই দু’দিনে ১৫টি আপ ট্রেন ব্রেসব্রিজ পর্যন্ত আসবে। পাশাপাশি বজবজ থেকে শিয়ালদহ শাখার ১৫টি ডাউন ট্রেন ব্রেসব্রিজ থেকে শিয়ালদহ পর্যন্ত যাবে। যদিও রেলের এই নির্দেশিকা পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা।

কোন মন্তব্য নেই: