সিপিএমের আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টের নোটিশ - Aaj Bikel
সিপিএমের আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টের নোটিশ

সিপিএমের আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টের নোটিশ

Share This


নয়াদিল্লি  :  ভোটের জন্য ইলেক্ট্রোরাল বন্ডস চালু করাকে চ্যালঞ্জ জানিয়ে সিপিএমের আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিমকোর্ট কেন্দ্রের কাছে নোটিস জারি করল৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির করা আবেদন শুনতে রাজি হয়েছে আদালত৷ আগে করা একই আবেদনের সঙ্গে তা যুক্ত করা হয়েছে৷

ইয়েচুরি দাবি করেছেন, তাঁর দলের পক্ষে সুপ্রিমকোর্টে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তিনি আরও জানান, এই প্রস্তাবের বিল যখন সংসদে পেশ করা হয়েছিল তখন তাদের দল কিছু পরিবর্তন চেয়েছিল৷ অর্থ বিল হিসেবে ১ ফেব্রুয়ারি ফিনান্স অ্যাক্ট ২০১৭ লোকসভায় পেশ করা হয়৷ ভোটের জন্য ইলেক্ট্রারাল বন্ড কোনও তপশিলি ব্যাংকের মাধ্যমে ইস্যু করার কথা বলা হয়েছে৷ গত ২৩ অক্টোবর প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ কেন্দ্র এবং নির্বাচন কমিশনের মতামত জানতে চায় যখন একই রকম আবেদন করেছিল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)৷ এবারের আবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনী দুর্নীতিকেএভাবে বৈধতা দিলে নির্বাচনের স্বচ্ছতায় বিরূপ প্রভাব ফেলবে এবং কর্পোরেটের সঙ্গে রাজনীতির বন্ধনের জেরে অস্বচ্ছতা বাড়বে৷ কর্পোরেট লবি দ্বারা অনেক কিছু অপচয় হবে৷

কোন মন্তব্য নেই: