গাড়ির মাথায় গাছ ভেঙে বিপত্তি - Aaj Bikel
গাড়ির মাথায় গাছ ভেঙে বিপত্তি

গাড়ির মাথায় গাছ ভেঙে বিপত্তি

Share This


কলকাতা  : গাড়ির মাথায় গাছ ভেঙে বিপত্তি দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত বেহালা বাজার এলাকার ডায়মন্ডহারবার রোডে ।অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক।জখম অবস্থায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার জেরে রাস্তায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে বেহালা ট্র্যাফিক পুলিশ। গাড়ির ভিতরে থাকা চালককে বের করে আনা হয়। জখম অবস্থায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। পৌর কর্তৃপক্ষ এবং পুলিশের চেষ্টায় ৩০ মিনিট পর গাছ ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

কোন মন্তব্য নেই: