রাহানেকে নিয়ে গর্বিত সেহবাগ - Aaj Bikel
রাহানেকে নিয়ে গর্বিত সেহবাগ

রাহানেকে নিয়ে গর্বিত সেহবাগ

Share This


নয়াদিল্লি  : আজিঙ্কা রাহানের ফর্ম দেখে প্রশংসায় মাতলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ| রাহানের মানসিক শক্তির কথাও তুলে ধরেন তিনি নিজের টুইটার হ্যান্ডেলএ |তিনি জানিয়েছেন, টেকনিকের দিক দিয়ে অতুলনীয় রাহানে| দ্বিতীয় টেস্টের সময় রাহানেকে বাদ দেওয়া নিয়ে যেসব বিশেষজ্ঞরা উত্তাল হয়েছিলেন , সেহবাগ তাদের মধ্যে অন্যতম | যিনি রাহানের টিম থেকে বাদ পড়া নিয়ে রীতিমতো বিস্মিত ছিলেন | আগামীকাল ভারতের সফলভাবে রান তাড়া করে জেতার অনন্য নজির গড়া নিয়েও তিনি উচ্ছাস প্রকাশ করলেন |

 জানালেন, বিরাট এমনিতেই বিশ্বের সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে এবং রান তাড়া করার সময় আরও বেশি ক্ষুধার্ত থাকে, রানের যোগ্য সঙ্গত না হলে ভারতের জয় এত সহজ হয় না|রাহানে নিজেও জানিয়েছিলেন, সেহবাগ অনেক প্রেরণা জুগিয়েছিলেন কঠিন সময়ে, মানসিকভাবেও চাঙ্গা থাকতে সাহায্য করেওছিলেন | সেহবাগের কথায় রাহানে ক্লাস প্লেয়ার, কঠিন সময়েও নিজের জাত চেনানোর ক্ষমতা রয়েছে | গতকাল রাহানের ইনিংস দেখার পরে টুইটের মাধ্যমে সেহবাগ বলেন ' অসাধারণ টিম ইন্ডিয়া , গর্বিত রাহানের জন্যে '| ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন এরকম আরও ভালো ইনিংস রাহানের ব্যাট থেকে উপহার পাওয়ার জন্যে |

কোন মন্তব্য নেই: