কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যে আসছেন - Aaj Bikel
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যে আসছেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যে আসছেন

Share This


আগরতলা  : আগামী ১২ ফেব্রুয়ারি আগরতলায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি রাজ্যে এসে বেশ কিছু জনসভা ছাড়াও বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন।
শুক্রবার বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যে আসছেন। যদিও তাঁর আরও আগেই আশার কথা ছিল। কিন্তু সংসদের বাজেট অধিবেশন চলতে থাকায় আসতে পারেননি। তবে ১২ ফেব্রুয়ারি তার রাজ্যে আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

তিনি বলেন, "অরুণ জেটলি নিজেই বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন। কারণ নির্বাচনী ইস্তেহারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আর্থিক বিষয় সংক্রান্ত বিভিন্ন ইস্যু যুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন দেওয়ার বিষয়টি। বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তাতেই কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিতে হবে। শুধু তাই নয়, অন্যান্য দিক দিয়েও ইস্তেহারে আর্থিক বিষয় যুক্ত রয়েছে"। তিনি জানান, নির্বাচনী ইস্তেহার ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বিষয় গুলি নিয়ে ইতিমধ্যে বিজেপির নেতৃত্ব সারা রাজ্যে প্রচার করছেন। শুধুমাত্র এখন একটি পুস্তিকার আকারে বিষয়গুলো প্রকাশ পাবে।

কোন মন্তব্য নেই: