নয়াদিল্লি : বিজেপির সঙ্গে শিবসেনার দ্বন্দ্ব অব্যহত। সম্প্রতি বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর নিয়েই বিজেপির নিন্দায় মুখর হয়েছে সাংসদ তথা শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এই বিষয়ে তিনি বলেন, কাগজে কলমে বাজেটটি অনবদ্য হয়েছে। কৃষকেরা আত্মহত্যা করছে। যতক্ষণ না পর্যন্ত বাজেট বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
অন্যদিকে গুজরাট বিধানসভা নির্বাচনে প্রসঙ্গে সঞ্জয় রাউথ বলেন, গুজরাট নির্বাচন ট্রেলার ছিল আর রাজস্থানের উপনির্বাচন ছিল ইন্টারভ্যাল। পুরো সিনেমাটা দেখা যাবে ২০১৯ সালে। ২০১৯ লোকসভা নির্বাচনে একা লড়ার প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জ্য় রাউথ বলেন ধনুক থেকে একবার যখন তির বেরিয়ে যায়। তখন তা আর ফেরানো যায় না। ঠিক তেমনি ভাবে এক লড়াই করার যে অঙ্গীকার নিয়েছে। তা থেকে ফিরে আসা যাবে না। উল্লেখ্য, গুজরাট উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপি অন্যদিকে রাজস্থানে সদ্য সমাপ্ত উপনির্বাচনে কংগ্রেসে কাছে ধরাশায়ি হয়েছে বিজেপি। সেই প্রেক্ষিতেই এই ধরণে কটাক্ষ করেছেন শিবসেনার এই নেতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন