মুম্বাই : পিছিয়ে গেল রানি মুখার্জি অভিনীত হিচকির মুক্তি। ২৩ ফ্রেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল হিচকির । এই ছবি দিয়েই ক্যামবাক করছেন রানি। তাই স্বভাবতই অপেক্ষায় ছিলেন রানির ভক্তরা। প্রচারও চলছিল জোরকদমে। হঠাৎই পিছিয়ে দেওয়া হল ছবি মুক্তির দিন। অপেক্ষা করতে হবে আরও একমাস। ২৩ মার্চ মুক্তি পাবে ছবিটি।
যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, মার্চের শেষদিকে সব পরীক্ষাই প্রায় শেষ হয়ে যায়, তাই ওই সময় ছবি মুক্তি পেলে অনেক বেশি সংখ্যক দর্শক পাওয়া যাবে। একথা মাথায় রেখেই ছবির মুক্তি একমাস পিছোনো হয়েছে। যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া বলেন, “আমাদের মার্কেটিং এবং ডিসট্রিবিউশন টিম থেকেই বলা হয়েছে ছবির মুক্তি একমাস পিছিয়ে দিতে। কারণ, ওই সময় অনেক বেশি দর্শক পাওয়া যাবে।” প্রযোজক মহেশ শর্মা বলেন, “হিচকি পুরোপুরি পারিবারিক ছবি। যে কোনও বয়সের মানুষের ছবিটি ভালো লাগবে।
তাছাড়া এর একাধিক স্ক্রিনিংয়ের সময় বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে দর্শকদের কাছ থেকে। তাঁরা ছবি দেখে মনে করেছেন, যশরাজ ফিল্মসের যত সিনেমা মুক্তি পেয়েছে, তারমধ্যে এই ছবির বিষয়বস্তু শ্রেষ্ঠ এবং মনে রাখার মতো। তাই, ছবি মুক্তির দিন নিয়ে দ্বিতীয়বার ভাবনাচিন্তা করা হয়েছে। ২৩ মার্চ সবরকম পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যায়। তাই, পরীক্ষার্থী ও তাদের পরিবারের কথা মাথায় রেখেই ওই সময় ছবি মুক্তির কথা ভাবা হয়েছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন