আগরতলা : মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে বলে জানালেন রাজ্যে নির্বাচন অাধিকারিক শ্রীরাম তরণিকান্ত। যদিও সংশ্লিষ্টরা সকলেই ডামি প্রার্থী ছিলেন৷ গত ৩১ জানুয়ারি ছিল মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন৷ সারা রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্রতে মোট ৩২০টি মনোনয়নপত্র জমা পড়েছিল৷ বৃহস্পতিবার ছিল মনোনয়পত্র পরীক্ষা করার দিন৷ এই মনোনয়নপত্র পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের সংশোধিত মনোনয়নপত্র জমা দেননি৷ অনেকে আবার সংশ্লিষ্ট আধিকারিকের বৈধ ভোটারের প্রমাণপত্র জমা দেননি৷
রাজ্য নির্বাচন দফতর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ত্রুটি থাকায় বাতিল হয়ে গেছে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র৷ এদের মধ্যে ৫ জন রয়েছেন বিজেপি ও ৩ জন আইপিএফটি প্রার্থী৷ যদিও এই তারা সকলেই ডামি প্রার্থী বলে নির্বাচন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন। যে রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র এদিন বাতিল করা হয়েছে তারমধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দুইজন, আইপিএফটির তিনজন, এসইউসিআইয়ের একজন, বিজেপির পাঁচ জন, নর্থ ইস্ট ডেভলপমেন্ট পার্টির একজন ও আদি বিজেপি তথা নির্দল একজন৷ মোট ১৩জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ এরফলে ৩০৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷
উল্লেখ্য, শুক্রবার ও আগামীকাল শনিবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন