নয়াদিল্লি: ‘ক্ষমতায় আসার চার বছর পরেও কৃষকদের ন্যায্যমূল্যের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অনেক পরিকল্পনার কথা বলা হচ্ছে কিন্তু বাজেটে বরাদ্দ নেই। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর এই ভাষাতেই ট্যুইট করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী| যদিও এর আগে বাজেট নিয়ে সাংবাদিকদের করা কোনও প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি|
শুধু রাহুলই নয়, পাশাপাশি এদিনের বাজেটের সমালোচনা করেছেন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী পি চিতাম্বরম| তিনি এদিন বলেছেন, ‘১০ কোটি গরিব পরিবারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার আওতায় আনার প্রতিশ্রুতি বড় জুমলা। বাজেট সাহসী ও ভিত্তিগত হওয়া উচিত ছিল। কিন্তু বাজেটে উদ্দেশ্য পূরণ হয়নি। এদিকে রাহুল এদিন বলেছেন, বর্তমানে আমাদের দেশের যুবকদের কোনও কর্ম সংস্থান নেই| তার কোনও পদক্ষেপ এই বাজেটে এই বাজেটে লক্ষ করা যায়নি| এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও বাজেটের সমালোচনা করে বলেছেন, সরকার স্বীকার করে নিয়েছে, তারা অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে দিশা দেখাতে ব্যর্থ হয়েছে। বাজেট প্রস্তাব অত্যন্ত হতাশাজনক।’
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করেছেন। অপর এক কংগ্রেস মুখপাত্র অখিলেশ সিংহ বলেছেন, এই বাজেটে তাঁরা হতাশ। প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই বাজেট জনগনের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন