মুম্বই : বাজেটের ঘোষণার আগেই বৃহস্পতিবার সকাল থেকেই শেয়ার সূচক ঊর্ধ্বমুখী থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার ফের ৩৬,০০০-এর উপরে ওঠে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। ২২৩.৪৮ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে সেনসেক্স সূচক পৌঁছয় ৩৬,১৮৮.৫০ পয়েন্টে।
পিছিয়ে থাকেনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি। সকাল ১০টায় ৬৩.৩৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে নিফটি সূচক পৌঁছয় ১১,০৯১.০৫ পয়েন্টে। ট্রেডবুলস-এর সিইও সাক্ষাৎকারে জানিয়েছেন, এশিয়ান মার্কেটের পজ়িটিভি শেয়ার সূচককে অনুসরণ করে এদিন সকালে ভারতীয় সূচকও বাজার খোলার সময় সবুজ সংকেতে থাকতে দেখা গেছে। তিনি আরও জানান, বাজেট শুরুর আগে সবচেয়ে বেশি নজর ছিল ফার্টিলাইজ়ার, কনজ়িউমার ডিউরেবলস, অটোমোবাইল, অয়েল অ্যান্ড গ্যাস, ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার সূচকের দিকে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ছিল ৩৫.৯৬৫.০২ পয়েন্ট। নিফটি সূচক ছিল ১১,০২৭ পয়েন্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন