কেন্দ্রীয় বাজেটে কী পেলেন ভারতীয় মহিলারা? - Aaj Bikel
কেন্দ্রীয় বাজেটে কী পেলেন ভারতীয় মহিলারা?

কেন্দ্রীয় বাজেটে কী পেলেন ভারতীয় মহিলারা?

Share This

নয়াদিল্লি: দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় বাজেটের বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুন জেটলি৷ এছাড়াও মহিলাদের প্রভিডেন্ট ফান্ড নিয়েও তিনি যে বাজেট পেশ করেছেন তাতে খুশি মধ্যবিত্তরা৷ মহিলাদের জন্যও বিশেষ সুবিধা দেবে সরকার৷ তাঁদের বেতন থেকে ইপিএফ-এ কম টাকা কাটা হবে৷ মহিলাদের ক্ষেত্রে মজুরির ৮ শতাংশ টাকা কাটা হবে৷ আগে সেই পরিমাণ ছিল ১২ শতাংশ৷ লোন একাউন্টের ৭৬ শতাংশ সুবিধা মহিলাদের ক্ষেত্রে রয়েছে৷ তার মধ্যে একটা বড় অংশ সুবিধা পাবে এসটি, এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা৷ সেই দিকটার কথা মাথায় রেখে মুদ্রা যোজনায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ যাতে মহিলাদের স্বনির্ভর যোজনায় বেশি করে ঋণ দেওয়া যেতে পারে৷


এই বাজেটে দেশের চার কোটি মহিলার নামে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হবে৷ উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশনের লক্ষ মাত্রা ৫ কোটি থেকে বাড়িয়ে ৮ কোটি করা হয়েছে৷ এছাড়াও ২০২০ সালের মধ্যে ৫০ লক্ষ যুবক-যুবতীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার৷ সব মিলিয়ে এই বাজেটে একগুচ্ছ সুবিধা পাওয়ার জন্য স্বভাবতই খুশি সাধারণ মধ্যবিত্ত মহিলারা৷

এদিকে,আগামী তিন বছরে সরকার নতুন কর্মীদের জন্য ইপিএফে মজুরির ১২ শতাংশ অর্থ দেবে কেন্দ্র৷ এই সুবিধা পাবেন সব ক্ষেত্রের কর্মীরা৷ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে এদিনের বাজেটে৷ করের বোঝা কমাতে নতুন ঘোষণা করা হবে৷

মুদ্রা লোন যোজনায় ৩ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে৷ ৬০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে জন ধন যোজনা প্রকল্পের অধীনে আনা হবে৷ কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের বিষয় বলেও বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী৷ এছাড়াও ফুড প্রসেসিং সেক্টরে এই বাজেটে জোর দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এদিন তার বাজেটে ১৪০০ কোটি টাকা ফুড প্রসেসিং-এর জন্য বরাদ্দ করেছেন৷ এছাড়াও তিনি তার বাজেটে অর্গানিক ফার্মের ওপর জোর দিয়েছেন৷ এছাড়াও তিনি জানান, এই বাজেটে ‘সৌভাগ্য’ যোজনার সঙ্গে ৪ কোটি পরিবারকে নতুন করে জোড়া হয়েছে৷

কোন মন্তব্য নেই: