বাজেট: মোদী সরকারকে কড়া সমালোচনা ‘এনডিএ’ শিবিরে - Aaj Bikel
বাজেট: মোদী সরকারকে কড়া সমালোচনা ‘এনডিএ’ শিবিরে

বাজেট: মোদী সরকারকে কড়া সমালোচনা ‘এনডিএ’ শিবিরে

Share This

 

মুম্বাই: বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট পেশকে কেন্দ্র করে দেশ জুড়ে বিরোধীদের কটাক্ষ অব্যাহত৷ এক দিকে যেমন এদিনের বাজেট নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন শিব সেনার একাধিক নেতা৷ অন্যদিকে কেন্দ্রের সমালোচনা করতে বাদ রাখেনি এনসিপি৷ এদিন এনডিএ থেকে ভেঙে সদ্য বেড়িয়ে যাওয়া শিবসেনা সাংসদ অরবিন্দ সাবন্ত বলেছেন, ‘নির্বাচনের কথা মাথায় রেখেই এই বাজেট পেশ করা হয়েছে৷ তাই শিল্প থেকে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় নজর সরে গিয়েছে৷ আমি ব্যক্তিগত ভাবে উন্নত মানের শিক্ষা ও স্বাস্থ্যের কথা বলে আসছি৷ সরকার এখন সেটা বুঝতে পেরেছে৷’


শিবসেনা মুখপাত্র মণীষা কায়ান্ডে বলেছেন, ‘এই বাজেট দেখে মনে হচ্ছে নির্বাচনের আগে সবাইকে তুষ্ট করতে চাইছে সরকার৷ নোট বাতিল ও জিএসটি-র পর ধাক্কা খেয়েছে সরকার৷ গুজরাতের বিধানসভা নির্বাচনে বিজেপি কোনওরকমে জেতার পর কেন্দ্র মরিয়া হয়ে গিয়েছে৷ মুদ্রাস্ফীতির হার কেন কমছে, তেলের দাম সর্বকালীন রেকর্ড দর ছোঁয়ার কারণ কী? তার জবাব দিতে হবে কেন্দ্রকে৷ কোটি কোটি মানুষ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত৷ কিন্তু ব্যাঙ্কের পরিষেবার খরচ বেড়েই চলেছে৷ সাধারণ মানুষের সুরাহা হচ্ছে কোথায়৷ মানুষ কোথায় টাকা রাখবেন!’

অন্যদিকে, এনসিপি মুখপাত্র নবাব মালিক বাজেটের সমালোচনা করে বলেছেন, ‘এই বাজেটে সাধারণ মানুষের পকেটে টান পড়বে৷ নরেন্দ্র মোদী সরকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রাথমিক দায়িত্ব এড়িয়ে গিয়ে বিমা সংস্থাগুলির হাতে স্বাস্থ্যক্ষেত্র তুলে দিচ্ছে৷ এর আগে যে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হয়েছিল, সেটা পাননি কৃষকরা৷ তাই কৃষকদের আয় বাড়ানোর কথা বলা গিমিক ছাড়া কিছুই নয়৷ বেসরকারি সংস্থাগুলির কাছে সরকারি সম্পদ বিক্রি করে দেওয়ার জন্যই বাজেট পেশ করা হয়েছে৷’

কোন মন্তব্য নেই: