কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা জেটলির - Aaj Bikel
কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা জেটলির

কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা জেটলির

Share This

নয়াদিল্লি  : দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় বাজেটের বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুন জেটলি| এছাড়াও মহিলাদের প্রভিডেন্ট ফান্ড নিয়েও তিনি যে বাজেট পেশ করেছেন তাতে খুশি মধ্যবিত্তরা| মহিলাদের জন্যও বিশেষ সুবিধা দেবে সরকার। তাঁদের বেতন থেকে ইপিএফ-এ কম টাকা কাটা হবে। মহিলাদের ক্ষেত্রে মজুরির ৮ শতাংশ টাকা কাটা হবে। আগে সেই পরিমাণ ছিল ১২ শতাংশ। লোন একাউন্টের ৭৬ শতাংশ সুবিধা মহিলাদের ক্ষেত্রে রয়েছে| তার মধ্যে একটা বড় অংশ সুবিধা পাবে এসটি, এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা| সেই দিকটার কথা মাথায় রেখে মুদ্রা যোজনায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে| যাতে মহিলাদের স্বনির্ভর যোজনায় বেশি করে ঋণ দেওয়া যেতে পারে|

এই বাজেটে দেশের চার কোটি মহিলার নামে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হবে| উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশনের লক্ষ মাত্রা ৫ কোটি থেকে বাড়িয়ে ৮ কোটি করা হয়েছে| এছাড়াও ২০২০ সালের মধ্যে ৫০ লক্ষ যুবক-যুবতীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। সব মিলিয়ে এই বাজেটে একগুচ্ছ সুবিধা পাওয়ার জন্য স্বভাবতই খুশি সাধারণ মধ্যবিত্ত মহিলারা|

এদিকে,আগামী তিন বছরে সরকার নতুন কর্মীদের জন্য ইপিএফে মজুরির ১২ শতাংশ অর্থ দেবে কেন্দ্র। এই সুবিধা পাবেন সব ক্ষেত্রের কর্মীরা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে এদিনের বাজেটে। করের বোঝা কমাতে নতুন ঘোষণা করা হবে।

মুদ্রা লোন যোজনায় ৩ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে| ৬০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে জন ধন যোজনা প্রকল্পের অধীনে আনা হবে। কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের বিষয় বলেও বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও ফুড প্রসেসিং সেক্টরে এই বাজেটে জোর দেওয়া হয়েছে| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এদিন তার বাজেটে ১৪০০ কোটি টাকা ফুড প্রসেসিং-এর জন্য বরাদ্দ করেছেন| এছাড়াও তিনি তার বাজেটে অর্গানিক ফার্মের ওপর জোর দিয়েছেন| এছাড়াও তিনি জানান, এই বাজেটে ‘সৌভাগ্য’ যোজনার সঙ্গে ৪ কোটি পরিবারকে নতুন করে জোড়া হয়েছে|

কোন মন্তব্য নেই: