দোকানের জানালা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস চুরি - Aaj Bikel
দোকানের জানালা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস চুরি

দোকানের জানালা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস চুরি

Share This


এগরা  : মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটল এগরার একটি দোকান ।রীতিমতো দোকানের পেছনের জানলা ভেঙে মালপত্র,সরঞ্জাম,ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা।ঘটনার জেরে এদিন সকালে সংশ্লিষ্ট এলাকাগুলিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরার গোপীনাথপুরে স্ট্যান্ডে রয়েছে এই পাইকারি ভুষিমাল সহ কসমেটিকের দোকানটি।মঙ্গলবার গভীর রাতে দোকানে কে বা কারা পেছনের জানলা ভেঙে প্রায় সর্বস্ব লুঠ করে নিয়ে পালায়।চুরির ঘটনায় রীতিমতো আতংক ছড়িয়েছে এলাকাগুলিতে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,কয়েকমাস আগে তালা ভেঙে বেশ কয়েকটি দোকানের মালপত্র,টাকা লুঠ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

সেই চুরির এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ।ফের ভুষিমাল দোকানে চুরির ঘটনা ঘটায় পুলিশের ভুমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।দোকানের মালিক গজেন দাস বলেন,"মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বলে মনে হয়।সকালে দোকান খুলে দেখি ক্যাশবাক্সে টাকা নেই।আবার দোকানের পেছনের জানলাও ভাঙা।প্রায় লক্ষাধিক টাকা ও মুল্যবান জিনিসপত্র খোয়া গিয়েছে।"স্থানীয় বাসিন্দা প্রভাত জানা বলেন,"এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে।রাতে এই এলাকায় কোন পুলিশ টহলদারি থাকে না।আমরা আতংকের মধ্যে রাত কাটাচ্ছি।"এগরা থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান বলেন,"চুরির ঘটনার থানায় কোন অভিযোগ হয়নি।নির্দিষ্ট অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু হবে।"

কোন মন্তব্য নেই: