৬ কেজি সোনা সহ ঢাকা বিমানবন্দরে ধৃত ভারতীয় নাগরিক - Aaj Bikel
৬ কেজি সোনা সহ ঢাকা বিমানবন্দরে ধৃত ভারতীয় নাগরিক

৬ কেজি সোনা সহ ঢাকা বিমানবন্দরে ধৃত ভারতীয় নাগরিক

Share This


ঢাকা : বেআইনি ভাবে সোনা পাচারের অপরাধে সৌমিক দত্ত নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ| ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌমিককে গ্রেফতার করেছেন কাস্টমস-এর আধিকারিকরা| কাস্টমস-এর আধিকারিকরা জানিয়েছেন, সৌমিকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি সোনা| উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা|

কাস্টমস দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার গভীর রাতে সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সৌমিক দত্ত| বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় কাস্টমস কর্তারা তাঁকে আটকান| সৌমিকের সঙ্গে থাকা ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারের ভিতর থেকে ৬ কেজি সোনা পাওয়া যায়| বিমানবন্দর কাস্টমস-এর সহকারি কমিশনার অথেলো চৌধুরী জানিয়েছেন, সৌমিকের বাংলাদেশ আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে| ধৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে|

কোন মন্তব্য নেই: