মেসি-সুয়ারেজ জোড়া গোলা দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা - Aaj Bikel
মেসি-সুয়ারেজ জোড়া গোলা দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা

মেসি-সুয়ারেজ জোড়া গোলা দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা

Share This


লন্ডন  : এই মরশুমে লা লিগায় প্রথম হার থেকে জয় তুলে নিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচিয়ে দুর্দান্ত জয় এনে দিলেন মেসি-সুয়ারেজরা। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। এই জয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে নিজেদের ২১তম ম্যাচে বার্সা মুখোমুখি হয়েছিল আলাভেসের বিরুদ্ধে। তবে প্রথমার্ধ ঠিক নিজেদের স্বরুপে খুঁজে পায়নি বার্সা। উল্টো ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের সুইডিশ স্ট্রাইকার জন গুইদেত্তির গোলে পিছিয়ে পড়ে বার্সা।

দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ গুছিয়ে খেলতে থাকে বার্সা। এর ফল মিলে ম্যাচের ৭২ মিনিটে। আন্দ্রেস ইনিয়েস্তার সহায়তায় দারুণ এক ভলির মাধ্যমে শিবিরে স্বস্তি এনে দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। সুয়ারেজ গোল করলেও ম্যাচটি যেন ড্রয়ের দিকেই এগুচ্ছিল। মরশুমে চতুর্থ ড্রয়ের জন্য হয়তো সমর্থকরা প্রস্তুত ছিলেন। কিন্তু মেসি ৮৪ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্ডের শিষ্যরা। এই জয়ে ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দিকে আরও এগিয়ে গেল বার্সেলোনা। অার এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

কোন মন্তব্য নেই: