ইটাহারে মোটরবাইক ও জেসিবি-র মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের - Aaj Bikel
ইটাহারে মোটরবাইক ও জেসিবি-র মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের

ইটাহারে মোটরবাইক ও জেসিবি-র মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের

Share This


রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার ইটাহারে মোটরবাইক ও জেসিবি-র মুখোমুখি সংঘর্ষে অকালেই মৃত্যু হল দু’জন যুবকের| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত ভেলাগাছি এলাকায়| মৃতদের নাম হল, সহদেব সরকার ও নিত্যানন্দ সরকার| আহত যুবকের নাম হল, রামভরত সরকার| পুলিশ সূত্রের খবর, সহদেব পেশায় শ্রমিক ছিলেন এবং নিত্যানন্দ ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক| তিন জনেরই বাড়ি ইটাহার থানার অন্তর্গত পতিরাজপুর গ্রামে|

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার মোটরবাইকে চেপে চিন জন বাড়ি ফিরছিলেন| পতিরাজপুর গ্রাম থেকে কিছুটা দূরে ভেলাগাছি এলাকায় একটি জেসিবি-র সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়| দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন জনই| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ইটাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা সহদেব ও নিত্যানন্দকে মৃত ঘোষণা করেন| রামভরতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়| পরে সেখান থেকে তাঁকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে|

কোন মন্তব্য নেই: