বিদেশ সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজয় কেশব গোখলে - Aaj Bikel
বিদেশ সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজয় কেশব গোখলে

বিদেশ সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজয় কেশব গোখলে

Share This


নয়াদিল্লি : ভারতের বিদেশ সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিজয় কেশব গোখলে| এর আগে তিনি বিদেশ মন্ত্রকের সচিব (ইআর) ছিলেন| আগামী দুই বছরের জন্য বিদেশ সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন গোখলে| সোমবার এস জয়শঙ্করের স্থলাভিষিক্ত হলেন বিজয় কেশব গোখলে| ১৯৮১ ব্যাচ ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার বিজয় কেশব গোখলে এর আগে বিদেশ মন্ত্রকের সচিব (অর্থনৈতিক সম্পর্ক) ছিলেন|

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২১ অক্টোবর পর্যন্ত চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন বিজয় কেশব গোখলে| তাছাড়া ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত জার্মানিতে ভারতের শীর্ষ রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব সামলেছেন গোখলে| তিনি হংকং, হ্যানয় এবং নিউ ইয়র্কে ভারতীয় মিশনে কাজ করেছেন|
উল্লেখ্য, এস জয়শঙ্করের স্থলাভিষিক্ত হলেন বিজয় কেশব গোখলে| ২০১৫ সালের জানুয়ারি মাসে বিদেশ সচিব হিসেবে নিযুক্ত হন জয়শঙ্কর| ১৯৭৭ ব্যাচ ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার জয়শঙ্করের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল|

কোন মন্তব্য নেই: