রেলট্র্যাক পরীক্ষা করার জন্য এবার সাহায্য নেওয়া হবে ছোট ছোট রোবটের - Aaj Bikel
রেলট্র্যাক পরীক্ষা করার জন্য এবার সাহায্য নেওয়া হবে ছোট ছোট রোবটের

রেলট্র্যাক পরীক্ষা করার জন্য এবার সাহায্য নেওয়া হবে ছোট ছোট রোবটের

Share This


কলকাতা  : রেলট্র্যাক পরীক্ষা করার জন্য এবার সাহায্য নেওয়া হবে ছোট ছোট রোবটের।মাদ্রাজ আইআইটির ছাত্রদের তৈরি এই রোবট রেল ট্র্যাকে ঘুরে ঘুরে দেখবে ফাটল। ২ সেন্টিমিটার সূক্ষ ফাটলও ধরা পড়বে রোবটের র্যা ডারে। অটোমেটিক এই রোবট, একেবারেই রিয়েল টাইমে রেললাইনের ফাটল চিহ্নিত করে কন্ট্রোলরুমে সিগন্যাল পৌঁছে দেবে।

হালকা ওজনের ১.‌৫ ফুট দীর্ঘ ৬ চাকার এই রোবটটি অনায়াসেই চলাচল করতে পারে রেললাইনে। জিপিএস বসানো থাকায় সহজেই কন্ট্রোলরুম থেকে রোবটের গতিবিধি জানতে পারবেন তাঁরা। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পৌঁছে দেবে রোবর্টটি। গতবছর বাজেট অধিবেশনে এই রোবট বসানোর প্রস্তাব রাখা হয়েছিল। পরের বাজেট অধিবেশন আসার আগে হয়তো সেটি কার্যকর করার পরিকল্পনায় রয়েছে রেল। এখানে জানিয়ে রাখা ভাল ১ ফেব্রুয়ারি বাজেট আধিবেশন, ওই দিনই পেশ করা হবে রেল বাজেটও। আইআইটি ক্যাম্পাসের পরীক্ষাগারে ট্র্যাকে এটির পরীক্ষামূলক কাজও সফলভাবে হয়েছে বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: